1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ। কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ আহত ৪ নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নড়াইলে রুহুল কবীর রিজভী যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার সাধন সাহা জয় পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ।

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৯ Time View
22

আজাদ রহমান মিশর
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানা জ্বালিয়ে দেওয়া এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়। এ ঘটনায় স্থানীয় জনসাধারণের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ‘কটিয়াদী আওয়ামী লীগ পরিবার’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওসি মো. রফিকুল ইসলামের ছবি সংযুক্ত করে এই হুমকিমূলক পোস্টটি দেওয়া হয়।
পোস্টে উল্লেখিত বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কটিয়াদী উপজেলার সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন থেকে লগি-বৈঠা উদ্ধার এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে এই হুমকি দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন দায়িত্বশীল কর্মকর্তাকে প্রকাশ্যে এমন হুমকি দেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026