1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

বাঁশখালীতে মানবাধিকার ও আইনি সহায়তা সম্প্রসারণে আহ্বায়ক কমিটির আলোচনা সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১৫৯ Time View
227

মোহাম্মদ হানিফ ফেনী জেলা।
তৃণমূল পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার উদ্যোগে নগরীর একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রম সম্প্রসারণ এবং নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি মাওলা ফখরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোহাম্মদ ওমর শরীফ লিটন, মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইব্রাহিম। এ ছাড়া উপস্থিত ছিলেন এস এম রেজাউল করিম, আরজু আক্তার, তাহমিনা আক্তার ও মোহাম্মদ জয়নাল আবেদীনসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম বলেন, মানবাধিকার রক্ষা শুধু কোনো একটি সংগঠনের দায়িত্ব নয়, এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তিনি বলেন, নবগঠিত কমিটির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে মানবাধিকার সচেতনতা বৃদ্ধি এবং আইনি সহায়তা কার্যক্রম আরও গতিশীল হবে।
সভাপতির বক্তব্যে মাওলা ফখরুল ইসলাম বলেন, নতুন আহ্বায়ক কমিটি মানবাধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতিত মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবে। অ্যাডভোকেট আলী হোসেন বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সুরক্ষায় তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা প্রয়োজন।
বক্তারা বলেন, যুবসমাজকে মানবাধিকার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করে সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একই সঙ্গে নির্যাতিত, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, সংস্থার কার্যক্রম বাঁশখালী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সম্প্রসারণ করা হবে, যাতে অধিকারবঞ্চিত মানুষ সহজেই মানবাধিকার সুরক্ষা ও আইনি সহায়তা সেবা গ্রহণ করতে পারেন।
আলোচনা সভা শেষে নবগঠিত আহ্বায়ক কমিটির সফলতা কামনা করা হয় এবং মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সকলের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026