1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

উখিয়ায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ Time View
20

কামরুল০১৮৮৩০৮৮০৮৪

কক্সবাজারের উখিয়ার ইনানীতে ভাড়া বাসা থেকে সুমি আক্তার মীম (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর মো. শফির বিল এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে একটি ভোটার আইডি কার্ড এবং চাকরি সংক্রান্ত পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। দুই আইডি কার্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহত সুমি আক্তার মীম ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের ফায়দাবাদ কাঠালতলা গ্রামের বাসিন্দা কামাল হোসেনের মেয়ে। তিনি স্থানীয় ‘হোটেল সি পার্লের’ কর্মী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় পাঁচ মাস ধরে ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। গতকাল দুপুরে বাসায় তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।অ
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনা মৃতের স্বজনদের জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026