1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জ কারাগারে এক হাজতির মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View
8

০৯.১১.২৬ খ্রি:
কিশোরগঞ্জ প্রতিনিধি.
কিশোরগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রনজিত ঘোষ (৭৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগের দিন রোববার তার জামিন হয়েছিল। সোমবারই কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল তার। কিন্তু মুক্তির আগেই মৃত্যুর খবর পৌঁছায় স্বজনদের কাছে।
নিহত রনজিত ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাইল এলাকার মৃত জিতেন্দ্র ঘোষের ছেলে। তিনি চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
জানা গেছে, রনজিত ঘোষের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি চলতি বছরের জুন মাসে এবং অপরটি আগস্ট মাসে দায়ের করা হয়।
কারা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনজিত ঘোষ। পরে কারা হাসপাতালের সহকারী সার্জনের পরামর্শে তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সকাল ১০টা ৩০ মিনিটের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পুরুষ মেডিসিন ওয়ার্ডে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। বর্তমানে তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের ভাগিনা মৃণাল কান্তি ঘোষ জানান, রোববার (৮ নভেম্বর) রনজিত ঘোষের জামিন হয়। সোমবার তার কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল। এ জন্য পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন। কিন্তু মুক্তির পরিবর্তে তারা পান তার মৃত্যুর খবর।
মৃণাল কান্তি ঘোষ বলেন, ‘গতকাল রোববার তার জামিন হয়েছে। আজকে কারাগার থেকে বের হওয়ার কথা ছিল। আমরা সুনামগঞ্জে ছিলাম। সেখান থেকে শুনেছি, সাড়ে ১১টার দিকে তিনি কারাগারে মারা গেছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল এগারোটার দিকে।
তিনি আরও বলেন, ‘রনজিত ঘোষের শারীরিক অবস্থা ভালো ছিল না। এ বিষয়ে আদালত থেকে কারা কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছিল। গতকাল বিজ্ঞ বিচারক চিঠিতে জানিয়েছিলেন, তিনি খুব অসুস্থ, তাকে আনা যাবে না। আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছিল। বিচারক তাকে জামিনও দিয়েছেন। কিন্তু কারা কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। হাসপাতালের চিকিৎসকও তাকে দেখেননি।

কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার জাহানারা বেগম বলেন, প্রথমে অসুস্থ হওয়ার পর রনজিত ঘোষকে কারাগারের ভেতরে থাকা কারা হাসপাতালেই ভর্তি করা হয়েছিল। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে জরুরি ভিত্তিতে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শরীফুল ইসলাম শরীফ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ প্রতিনিধি
০১৭১৬৫৪৫৬৫৪

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026