1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বিশেষ প্রতিনিধি, সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
  • Update Time : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৫ Time View
103

বিশেষ প্রতিনিধি,
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশব্যাপী শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় আজ এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন কোলা ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এইচ এম সাইফুল ইসলাম মিন্টু বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী উদ্যোগকে সফল করতে আমরা কোলা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও শিক্ষা প্রতিষ্ঠানে ব্যপক হারে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব।”
অনুষ্ঠানে কোলা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ শেষে রোপণকৃত চারাসমূহের যথাযথ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026