1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ পুলিশ ফাঁড়িতে নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের মৃত্যু পটিয়ার সাবেক ইউপি চেঃম্যান কাসেম চট্টগ্রাম থেকে গ্রেফতার। ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন নওগাঁর পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা। লোহাগাড়ায় অবৈধভাবে চাপোড়া খালের বালু লুট, ৬ জনের বিরুদ্ধে মামলা নওগাঁয় ছিনতাই কৃত ৯ লাখ ১৩ হাজার টাকা সহ গ্রেফতার -৩ রাজাপুরে বিরোধীয় সম্পত্তির গাছ অন্যায় ভাবে কেটে নেয়ার চেষ্টার অভিযোগ শ্যামনগরে ৬৯ বছরেও মেলেনি বয়স্ক ভাতার কার্ড, জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন পার করছেন শামছুর রহমান ও ছকিনা খাতুন দম্পতি

খুলনা শিপইয়ার্ড পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৩ Time View
111

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি খুলনা, ১৭ জুন ২০২৬
আজ বুধবার খুলনা শিপইয়ার্ড লিমিটেড পরিদর্শন করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ. কে. এম. শামছুল ইসলাম। পরিদর্শনকালে তিনি ইয়ার্ডের চলমান বিভিন্ন জাহাজ নির্মাণ প্রকল্প, আধুনিক উৎপাদন অবকাঠামো এবং
কারিগরি সক্ষমতা ঘুরে দেখেন।
সফরকালে উপদেষ্টা এলসিটি, ড্রেজার, টাগ বোট ও সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেলসহ বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। এছাড়া তিনি প্রতিষ্ঠানের প্লেটার শপ, মেশিন শপ ও ডকিং শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ
স্থাপনা পরিদর্শন করেন।
দেশের প্রতিরক্ষা শিল্প ও জাহাজ নির্মাণ খাতে খুলনা শিপইয়ার্ডের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা প্রতিষ্ঠানটির প্রযুক্তিগত উৎকর্ষতা ও উৎপাদন সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি দেশীয় জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে খুলনা শিপইয়ার্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026