1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

থানা ঘেরাও করে ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ সাতক্ষীরা

​মোঃ আরিফুল ইসলাম বিশেষ প্রতিনিধি কলারোয়া (সাতক্ষীরা)
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
64

​মোঃ আরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
কলারোয়া (সাতক্ষীরা)

সাতক্ষীরা জেলা ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে থানা ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

১৩ আগস্ট ২০২৬(বৃহস্পতিবার) বিকালে সাতক্ষীরা সদর থানা প্রাঙ্গণে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল ও অনন্য ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​
আওয়ামী লীগ এবং তাদের দোসরদের দ্বারা সংঘটিত জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি এবং সদর উপজেলা ছাত্রদলের মনজুরুল আলম বাপ্পি সহ নেতাদের উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ।”
​বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের স্থানীয় ও বিভিন্ন ইউনিটের শীর্ষ সারির নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং ফ্যাসিবাদী চক্রান্তের অংশ হিসেবে ছাত্রদলের ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের ওপর পৈশাচিক হামলা চালানো হয়েছে। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এভাবে সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্যে হামলা চালানো কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
​তারা আরো বলেন, অতি দ্রুত এ বর্বরোচিত হামলার সাথে জড়িত চিহ্নিত সন্ত্রাসী ও তাদের পেছনের ইন্ধনদাতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্রদলকে সাথে নিয়ে আরো কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
​সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা স্পষ্ট বার্তা দেন যে, ভবিষ্যতে এ ধরনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রাজপথে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
​বিক্ষোভ সমাবেশে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদল, শহর ছাত্রদল এবং অন্যান্য বিভিন্ন ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন এবং হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘন্টা আল্টিমেটাম ও নানা স্লোগানে থানা এলাকা মুখরিত করে তোলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026