1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ সভা।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ Time View
48

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি।
​
“শক্তিশালী পরিবারই উন্নয়নের মূল একক” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাবলম্বী পরিবার গড়ার অঙ্গীকার নিয়ে নওগাঁর পোরশায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার দুপুরে পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন বক্তব্য রাখেন।

​এসময় পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোতাহার হোসেন শাহ্ সুফি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সহ-সভাপতি ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।

​সভায় বক্তারা বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের অধীন ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রধান লক্ষ্য হলো প্রান্তিক ও পিছিয়ে পড়া পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। নিখুঁত ও সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগী পরিবারগুলোর কাছে সরকারের সামাজিক নিরাপত্তাবেষ্টনীর সুফল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান তাঁরা।

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026