1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নওগাঁর সাপাহারে ১৬ বিজিবি’র আওতায় নতুন আদাতলা বিওপি ক্যাম্পের উদ্বোধন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৮ Time View
28

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলার সাপাহার উপজেলায় বিজিবি’র নতুন করে প্রতিষ্ঠিত নব আদাতলা বিওপি ক্যাম্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় বৃহষ্পতিবার বেলা ১১ টায় নব-প্রতিষ্ঠিত এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজিবি’র উত্তর পশ্চিম রিজিওন রংপুর-এর ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের পিএসসি জি প্লাস।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রাজশাহী সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন পিএসসি। এ সময় বিজিবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেছেন ১৬ বিজিবি নওগাঁ জেলার সাপাহার ও পোরশা উপজেলা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সীমান্ত এলাকা নিয়ন্ত্রণ করে থাকে। এর মধ্যে সাপাহার উপজেলার আদাতলা বিওপি ও করমুডাঙ্গা বিওপি’র মধ্যে দুরত্ব প্রায় সাড়ে ১৭ কিলোমিটার। এই দু’টি বিওপি’র স্বল্প সংখ্যক বিজিবি সদস্য দ্বারা চোরাচালান, মাদক ও মানব পাচার রোধ দূরুহ হচ্ছিল। কাজেই বিজিবি মহা-পরিচালক এর অনুমোদন সাপেক্ষে নব আদাতলা নতুন বিওপি ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করে প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেছেন, বিজিবি সদস্যরা দিবা-রাত্রি সকল প্রতিকুল পরিবেশে দেশ ও মাতৃভূমির সুরক্ষায় মহান দায়িত্ব পালন করে আসছে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্ব ও কর্তব্য সুচারুরূপে পালনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে স্থানীয় জনগণ, সংবাদকর্মী ও সুশীল সমাজের সহযোগিতা একান্ত কাম্য। তিনি দৃঢ় ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেছেন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নব-স্থাপিত “নব আদাতলা বিওপি” এর মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখা সম্ভব হবে।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আরিফুল ইসলাম মাসুম আরও বলেছেন নব আদাতলা বিওপি স্থাপনের মধ্যে দিয়ে এই ব্যাটালিয়নের মোট বিওপি’র সংখ্যা হলোn ১৩টি। আরও দু’টি নতুন বিওপি ক্যাম্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026