নওগাঁ টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ এক জন আটক
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
2 Time View
নওগাঁ টাস্কফোর্সের অভিযানে ৩৮ লাখ টাকার কষ্টিপাথরের তারাদেবীর মূর্তিসহ এক জন আটক
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারা দেবী মূর্তিসহ মো. সাজেদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা। সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার সাদিয়া মার্কেটে এ অভিযান চালানো হয়। আটক সাজেদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পুলিশসহ সমন্বিত টাস্কফোর্স সাদিয়া মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩৮ দশমিক ১০০ কেজি ওজনের কষ্টিপাথরের একটি তারা দেবী মূর্তি উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রতীয়মান হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে। আটক সাজেদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
3
উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
নওগাঁয় টাস্কফোর্সের অভিযানে ৩৮ কেজি ওজনের কষ্টিপাথরের তারা দেবী মূর্তিসহ মো. সাজেদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মূর্তিটির আনুমানিক সিজার মূল্য ৩৮ লাখ ১০ হাজার টাকা।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৩টার দিকে নওগাঁ সদর উপজেলার বাইপাস এলাকার সাদিয়া মার্কেটে এ অভিযান চালানো হয়। আটক সাজেদুল ইসলাম নওগাঁ সদর উপজেলার চকগোবিন্দ গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. রাশেদের নেতৃত্বে পুলিশসহ সমন্বিত টাস্কফোর্স সাদিয়া মার্কেট এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফার্নিচারের দোকানে তল্লাশি চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ৩৮ দশমিক ১০০ কেজি ওজনের কষ্টিপাথরের একটি তারা দেবী মূর্তি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে প্রতীয়মান হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
আটক সাজেদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।