1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫০|
Title :
সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার। সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা

মোঃ সোহেল রানা ( বরগুনা ) 
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 2 Time View
3

মোঃ সোহেল রানা ( বরগুনা ) 

বরগুনার বেতাগী সদর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় মেসার্স সরদার ট্রেডার্সের মাধ্যমে চাল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টা থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।

মেসার্স সরদার ট্রেডার্সের ডিলার মোঃ রবিউল সরদারের তত্ত্বাবধানে এ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। বিতরণকালে উপকারভোগীদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি । 

ডিলার মোঃ রবিউল সরদার বলেন, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। তিনি নিজে উপস্থিত থেকে সঠিকভাবে চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করছেন। এ পর্যন্ত চাল বিতরণে কোনো ধরনের অনিয়মের অভিযোগ ওঠেনি বলেও দাবি করেন তিনি।

খাদ্যবান্ধব কর্মসূচির মাস্টার রোল ও অনলাইনে তালিকাভুক্ত কয়েকজন উপকারভোগী জানান, বেতাগী সদর ইউনিয়নে মেসার্স সরদার ট্রেডার্সের ডিলার রবিউল সরদার নিয়ম মেনে চাল বিতরণ করছেন। তাদের অভিযোগ, চাল কম দেওয়া বা বেশি নেওয়ার কোনো ঘটনা ঘটেনি। গোডাউন থেকে যেভাবে বস্তাবন্দি চাল আসে, তারা সেভাবেই চাল পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারাও জানান, সকাল থেকেই মেসার্স সরদার ট্রেডার্সের ডিলার নিয়ম মেনে ও সুশৃঙ্খলভাবে চাল বিতরণ করছেন। এ কার্যক্রমে এখন পর্যন্ত কোনো ধরনের অনিয়ম চোখে পড়েনি।

খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিতরণে নিয়ম-শৃঙ্খলা বজায় থাকলে প্রকৃত উপকারভোগীরা সরকারের এ সুবিধা যথাযথভাবে পেয়ে উপকৃত হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026