কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
এম. তুহিন আলম মুকুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
Update Time :
বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
3 Time View
কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
এম. তুহিন আলম মুকুল কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ধানক্ষেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন পথচারী সড়ক দিয়ে চলাচলের সময় রাস্তার পাশে ধানের জমিতে মানুষের একটি কাটা পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত পাটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত খণ্ডিত পায়ের পাশেই একটি রক্তমাখা পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, রাতের কোনো এক সময় বা আজ সকালে অজ্ঞাত কেউ এটি সেখানে ফেলে পালিয়ে যেতে পারে। তবে এটি কার এবং কীভাবে সেখানে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি। এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, “সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষের খণ্ডিত পাটি উদ্ধার করে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এল, তা এখনো জানা যায়নি।” তিনি আরও বলেন, “ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই এর মূল রহস্য উদঘাটিত হবে।” এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।
4
এম. তুহিন আলম মুকুল
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে একটি ধানক্ষেত থেকে মানুষের একটি খণ্ডিত পা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার চরুয়াটারী এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় কয়েকজন পথচারী সড়ক দিয়ে চলাচলের সময় রাস্তার পাশে ধানের জমিতে মানুষের একটি কাটা পা পড়ে থাকতে দেখেন। বিষয়টি মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়লে এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খণ্ডিত পাটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধারকৃত খণ্ডিত পায়ের পাশেই একটি রক্তমাখা পলিথিন পড়ে ছিল। তাদের ধারণা, রাতের কোনো এক সময় বা আজ সকালে অজ্ঞাত কেউ এটি সেখানে ফেলে পালিয়ে যেতে পারে। তবে এটি কার এবং কীভাবে সেখানে এল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ কিছু বলতে পারেননি।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, “সকাল সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানুষের খণ্ডিত পাটি উদ্ধার করে। এটি কার শরীরের অংশ এবং কীভাবে সেখানে এল, তা এখনো জানা যায়নি।”
তিনি আরও বলেন, “ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে। আশা করছি দ্রুতই এর মূল রহস্য উদঘাটিত হবে।”
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুরো এলাকার সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।