1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

আবুল হাসনাত তুহিন,ফেনী
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View
95

আবুল হাসনাত তুহিন,ফেনী:
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। বুধবার (২৬ আগস্ট) রাতে পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি। অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরামসহ বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বিজিবি জানায়, জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত এবং সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026