1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা মোল্লাহাটে আঠারোবাঁকি নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা নবজাতকের জন্ডিসের উন্নত চিকিৎসা গোপালগঞ্জে চালুর দাবি, ঢাকামুখী হতে হচ্ছে অসহায় পরিবারগুলোকে নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার বাঁশখালী মাদ্রাসা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৪র্থ হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত যশোর রেলগেটের ঐতিহ্যবাহী ডোমা হোটেল দ্বিতীয় পর্ব শুরু আমি বাঁচতে চাই, চিকিৎসা নিতে চাই: সাংবাদিক ইসাহাক আলী যশোরে শার্শায় ভ্যানের সঙ্গে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১ আহত ১ বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম

নবীনগরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৩ Time View
22

সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়েছে। এ ছাড়া পৃথক অভিযানে সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর ও নান্দুয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা।

প্রশাসন সূত্রে জানা যায়, রসুলপুর এলাকায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুনরায় যাতে ওই ভেকু দিয়ে মাটি কাটা সম্ভব না হয়, সে জন্য ভেকুর ইঞ্জিন ও তেলের সংযোগস্থল অকেজো করে দেওয়া হয়।

অন্যদিকে, একই ইউনিয়নের নান্দুয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু ব্যবস্থাপনার সঙ্গে জড়িত থাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় সংশ্লিষ্ট পক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত রাখা জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026