1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:০৮|
Title :
সরাইলে দস্যুতা মামলার প্রধান আসামি গাফ্ফার গ্রেপ্তার। নওগাঁয় ডিবি পুলিশের অভিযান; ২০০ পিচ নেশার ট্যাবলেট সহ গ্রেফতার দুই ঝালকাঠিতে উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৮৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি গৌরীপুরের দুলাল ফকিরের বাড়িতে ভাংচুর ও লুটপাট অভিযোগ পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সফল অভিযানে ০১টি সিংগেল সুটার পিস্তল ও ০১ রাউন্ড গুলি উদ্ধার। পাঁচবিবির যুবকদের আত্মকর্মসংস্থানে হাঁস-মুরগি পালনে প্রশিক্ষণ দেয় বিজিবি বেতাগীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে শৃঙ্খলা ও সন্তুষ্ট উপকারভোগীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন রাঙ্গামাটি নবগঠিত পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ রাজশাহীতে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ফুলেল শুভেচ্ছা এমপি মিলনের

পোরশায় উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত।

মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 1 Time View
2

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।

​সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাল্যবিয়ে ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চোরাচালান বন্ধ এবং স্থানীয় নদীতে অবৈধ সুতির জাল উচ্ছেদের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে অপরাধ দমন ও উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

​সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. নাবিলা ফেরদৌস, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামাল উদ্দীন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমান।

​এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহামুদুর হক টিটু, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আওয়াল, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি তৌফিক শাহ্ চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026