1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:১৭|
Title :
টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পার্বতীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আনোয়ারাই আবাসিক ভবন থেকে পড়ে শিশু নিহত

বিয়ের দাবিতে মামাতো ভাইয়ের সোহেলের বাড়িতে অবস্থান, এলাকায় চাঞ্চল্য

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১৭, ২০২৬,
  • 5 Time View
14

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি|
রাজশাহীর গোদাগাড়ীর ডিমভাঙ্গা এলাকায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিক সোহেলের (৩২) বাড়িতে অবস্থান নিয়েছেন পলি (২৮) নামের এক তরুণী। আজ বুধবার বিকেল আনুমানিক ৪টা থেকে তিনি ওই বাড়িতে অবস্থান শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযুক্ত সোহেল গোদাগাড়ীর মায়াপুর ডিমভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে। অন্যদিকে ভুক্তভোগী পলি মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ফেজুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন।
ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল তার সাথে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি সম্পর্কের একপর্যায়ে তার একটি সন্তানও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, আত্মীয়তার সূত্র ধরে সোহেল ও পলির একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত এবং অবস্থান ছিল। এর আগেও এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দুইবার সমাধানের চেষ্টা বা সালিশ-বৈঠক হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে আজ বিকেলে বিয়ের দাবিতে মজিবুর রহমানের ছেলে সোহেলের বাড়িতে গিয়ে অবস্থান নেন পলি।
এদিকে ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে (সোহেলের বাড়িতে) উপস্থিত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি খতিয়ে দেখতে সেখানে পুলিশ অবস্থান করছে।
গণমাধ্যমকর্মী ও উপস্থিত প্রশাসনের কাছে নিজের দাবি তুলে ধরে পলি বলেন, আমাকে সোহেলের সাথে বিয়ে দিতে হবে। আর বিয়ের পর সে যেন আমাকে কোনোভাবেই তালাক দিতে না পারে—প্রশাসন এবং সাংবাদিকদের কাছে আমার এটাই আকুল আবেদন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিক সোহেলের বাড়িতেই অবস্থান করছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026