1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মুন্সীগঞ্জে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ পেল ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
27

আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রধান ঢাকাঃ

এইচএসসিতে শতভাগ পাস, একাডেমিক সাফল্য ও সহশিক্ষা কার্যক্রমে স্বীকৃতি

মুন্সীগঞ্জ: শিক্ষার গুণগত মান, একাডেমিক সাফল্য, শৃঙ্খলা ও সহশিক্ষা কার্যক্রমে উৎকর্ষের স্বীকৃতি হিসেবে লৌহজং উপজেলার ইউনুছ খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজকে ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স-২০২৬’ দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। নভেম্বর মাসের জন্য জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠানটি এ সম্মাননা পেয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তানজীমা সুলতানা পারভীন।

সর্বশেষ এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৪১ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে দুজন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাসের হারের ভিত্তিতে প্রতিষ্ঠানটি জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতিষ্ঠানটির উদ্ভাবনী শিক্ষাকার্যক্রমের প্রশংসা করেন। তিনি অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এ ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও আধুনিক জ্ঞানভিত্তিক নাগরিক হিসেবে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষার প্রসারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্বায়নের যুগে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি পাঠদানের আগে লেসন প্ল্যান তৈরি এবং শিক্ষার্থীদের অগ্রগতি নিশ্চিত করতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত কাউন্সেলিংয়ের পরামর্শ দেন। তাঁর মতে, সুশিক্ষিত ও সুনাগরিক সন্তান গড়ে তোলাই অভিভাবকদের শ্রেষ্ঠ বিনিয়োগ।

জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা সৃষ্টি, শিক্ষার মানোন্নয়ন ও উত্তম চর্চাকে উৎসাহিত করতে জেলা প্রশাসন প্রতি মাসে একটি প্রতিষ্ঠানকে এ সম্মাননা দিচ্ছে। শিক্ষার মান, ফলাফল, শৃঙ্খলা, উদ্ভাবনী উদ্যোগ ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বিবেচনায় প্রতিষ্ঠান নির্বাচন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026