1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাঙ্গামাটি কাপ্তাই হ্রদে নৌকাডুবি সন্তানকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন পিতা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ Time View
68

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার

আকস্মিক ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার সময় নিজের চার বছরের শিশুপুত্রকে বাঁচাতে সক্ষম হলেও শেষ পর্যন্ত পানিতে তলিয়ে গেছেন হতভাগা বাবা।
রাঙ্গামাটির-লংগদুতে মর্মান্তিক এ ঘটনায় সালাম (২৮) নামে ওই যুবক নিখোঁজ রয়েছেন।
পরে একটি ট্রলারের সহায়তায় তাঁর শিশুপুত্রকে জীবিত উদ্ধার করা হয়।

রবিবার (১৬ আগস্ট)২৬খ্রিঃ বিকেল ৪ঃ০০ টার সময় উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ-দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সালাম মাইনী বাজার থেকে চার বছরের ছেলেকে সঙ্গে নিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন।
হঠাৎ ঝড় শুরু হলে বিলের পানিতে তীব্র ঢেউ ওঠে।
একপর্যায়ে ঝড়ের কবলে পড়ে তাঁদের নৌকাটি ডুবে যায়।

নৌকা ডুবে যাওয়ার পর সন্তানকে আঁকড়ে ধরে পানিতে ভেসে থাকার চেষ্টা করেন সালাম।
এ-সময় দূর থেকে একটি ট্রলার এগিয়ে এসে তাঁর হাত থেকে শিশুটিকে উদ্ধার করে।
তবে প্রচণ্ড ঢেউ ও ঝড়ের কারণে বাবাকে উদ্ধারের আগেই তিনি পানির নিচে তলিয়ে যান।

পরে শিশুটিকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক নিশাত জাহান জানান, শিশুটির পেটে প্রচুর পানি ঢুকে যাওয়ায় প্রাথমিকভাবে শারীরিক জটিলতা দেখা দেয়।
চিকিৎসার পর বর্তমানে সে আশঙ্কামুক্ত ও ভালো রয়েছে।

গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, সালাম নৌকায় করে বাড়ি ফেরার সময় আকস্মিক ঝড়ের কবলে পড়েন। তাঁর শিশুপুত্রকে উদ্ধার করা গেলেও সালাম নিখোঁজ রয়েছেন।
তাঁকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিস কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026