1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বানিয়াচংয়ে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত আমিরাবাদের জনপ্রিয়তার শির্ষে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিএমপি সদরঘাট থানা এলাকায় ওসি একেরাম উল্লাহর বিশেষ অভিযানে ৯ জন গ্রেপ্তার কোটালীপাড়ার ঐতিহ্য বাহী বড়দল সার্বজনীন শ্রী শ্রী মা গঙ্গা মন্দিরের আলোচনাসভা কোটালীপাড়া যশোরে পুলিশ কর্তার মোটরসাইকেল গোপালগঞ্জ থেকে উদ্ধার, আটক ২ কবরস্থানের সুরক্ষা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন গাইবান্ধার বল্লমঝাড়ে রাস্তা মেরামত কার্যক্রমে ১০ কর্মী চূড়ান্ত করতে লটারি পটিয়ায় সিএনজি অটোরিক্সার, মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে আগুন। পীরগঞ্জে বাইপাস সড়ককে বাদ দিয়ে ভারী যান চলছেই রংপুর বিভাগে ৫৪ সাংবাদিককে ২৮ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ

শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ’

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ২ Time View
6

বাইজিদ মণ্ডল,দক্ষিন চব্বিশ পরগনা: উৎসবের আনন্দের পাশাপাশি মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে শ্যামাপুজোকে কেন্দ্র করে রক্তদান শিবিরের আয়োজন করল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ’। কুল্পী থানার রামকিশোর গ্রাম পঞ্চায়েতের অধীন দেরিয়া পূর্বপাড়ায় সঙ্ঘের উদ্যোগে ও পরিচালনায় এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের ব্লাড সেন্টার।
দেরিয়া মা কালি সঙ্ঘের সম্পাদক মানস হালদার। এছাড়াও এখানে উপস্থিত ছিলেন বোধিপীঠ পাঠাগারের শুভেন্দু বোস, সাংবাদিক দিলীপ ঘোষ,
সঙ্ঘের সদস্য দেবজিৎ নস্কর, সুরজিৎ নস্কর, পিযুশ হালদার, সুদীপ্ত পুরকাইত, শুভ হালদার, নেপাল হালদার, শুভ নস্কর, চিরঞ্জিত নস্কর সহ অন্যান্যরা।
উদ্যোক্তাদের কাছে এটি ছিল প্রথম রক্তদান শিবির। তবে প্রথমবারের এই উদ্যোগেই এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ নজর কেড়েছে। বিশেষ করে ১৮ বছর ঊর্ধ্ব বহু তরুণ-তরুণী প্রথমবারের মতো স্বেচ্ছায় রক্তদান করে মানবিকতার নজির গড়েন। তাঁদের এই উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

এই শিবিরে বিশেষভাবে নজর কাড়েন ৬৫ বছর বয়সি খোকন পুরকাইত এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি মফিজুল ভাই। তাঁরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে সমাজের প্রতি দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরেন। তাঁদের এই অংশগ্রহণ শিবিরে উপস্থিত মানুষের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়।

শুধু রক্তদান শিবিরের আয়োজনই নয়, পুজো পরিচালনার ক্ষেত্রেও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছে ‘দেরিয়া মা কালী সঙ্ঘ’। সঙ্ঘের সম্পাদক মানস হালদার জানান, এবছর সম্পূর্ণ সরকারি নিয়ম ও নির্দেশিকা মেনেই শ্যামাপুজোর আয়োজন করা হয়েছে। সাধারণ মানুষের সুবিধা, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্বস্তি এবং পরিবেশের কথা বিবেচনা করে বিকট শব্দের ডিজে বক্স ও শব্দবাজি সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উৎসব মানেই শুধু আনন্দ-উল্লাস নয়, উৎসবের মধ্য দিয়েও যে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করা যায়, তা নিজেদের উদ্যোগে প্রমাণ করল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ’। একদিকে স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোর বার্তা, অন্যদিকে পরিবেশবান্ধব ও শব্দদূষণমুক্ত পুজোর অঙ্গীকার—দুই উদ্যোগেই প্রশংসা কুড়িয়েছে এই সঙ্ঘ।

প্রথমবারের রক্তদান শিবিরেই এলাকার মানুষের এমন স্বতঃস্ফূর্ত সাড়া আগামী দিনে আরও বড় সামাজিক কর্মকাণ্ডের অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদী উদ্যোক্তা ও স্থানীয় বাসিন্দারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026