শ্রীনগর পাইলট স্কুলে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত; প্রধান অতিথি শেখ মোঃ আব্দুল্লাহ্
আমজাদ হোসেন মিঠু , শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ০৭/১০/২০২৬ইং, শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাছিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. হাফিজুল ইসলাম খান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ্ শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং সামাজিক অবক্ষয় দূরীকরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহ্।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব হাছিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি ও শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব এম. হাফিজুল ইসলাম খান। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জনাব আলতাফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ্ শিক্ষার গুণগত মানোন্নয়ন, নৈতিক শিক্ষা অর্জন এবং সামাজিক অবক্ষয় দূরীকরণে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ জোর দেন। তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সচেতন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়। এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।