
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের” আয়োজনে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২শে এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুম, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের সভাপতিত্বে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” (পার্টনার) প্রকল্পের আততায়, উত্তম কৃষি চর্চা, কৃষি রপ্তানি এসব বিষয়ে পিএইচপি ও পার্টনার সদস্যদের নিয়ে কর্মশালায় এসব বিষয়ে আলোচনা করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপ-পরিচালক কৃষিসম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার রংপুর অঞ্চল, কৃষিবিদ অশোক কুমার রায়, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক নুর আলম মুকুল, বাংলাদেশ জাতীয়বাদীদল (বিএনপির) উপজেলা আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, উপজেলা বিএনপির সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফা, উপজেলা সমবায় অফিসার শাহাদৎ হোসেন। আরও বক্তব্য রাখেন, পিএইচপির সদস্য আঃ কুদ্দুস মিয়া, পার্টনার কংগ্রেস সদস্য রাফিয়া বেগমসহ আরও অনেকে।