
তৌহিদুল ইসলাম শামিম, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
হাম-রুবেলার সংক্রমণ প্রতিরোধে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাকড়াপালি কমিউনিটি ক্লিনিকে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) সকাল ৮টায় হাকিমপুর উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নের কাকড়াপালি কমিউনিটি ক্লিনিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী ফেরদৌসী আরা, পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু জার শাহ (মানিক) এবং স্বেচ্ছাসেবক রিপনসহ সংশ্লিষ্টরা।
হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসের ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে।
এ বিষয়ে হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু জার শাহ (মানিক) জানান, হাকিমপুর (হিলি) উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রগুলোর মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে। মোট ৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫৭০ জন শিশুকে টিকাদানের আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।