1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০০|
Title :
ছেলের বিবাহর দিনে পিতার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বিজয়নগরে বাক প্রতিবন্ধীকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হাকিমপুরের কাকড়াপালি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আড়িয়াল বিলে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়: জ্বালানি ও হারভেস্টিং প্রস্তুতি পরিদর্শন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ড.জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠিতে আনন্দের ঢেউ সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট

ছেলের বিবাহর দিনে পিতার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, এপ্রিল ২২, ২০২৬,
  • 9 Time View

কামরুল
০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের রাউজানে বিধাতার কঠিন পরিহাস ছেলের বিয়ের রাতেয় সড়ক দুর্ঘটনায় মো. আজগর (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাজীপাড়ায় হাফেজ বজলুর রহমান সড়কে এই দুর্ঘটনা ঘটে।
আজগর ওই এলাকার প্রয়াত হাফেজ ছালামত উল্লাহর ছেলে। পরিবারের স্বজনরা জানান, মঙ্গলবার রাতেই ছিল আজগরের ছোট ছেলে মো. ফরমানের বিয়ের আনুষ্ঠানিকতা। যখন আত্মীয়-স্বজনদের নিয়ে কনের বাড়িতে যাওয়ার প্রস্তুতি চলছিল, তখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে দোকানে যাওয়ার পথে বাড়ির কাছের সড়ক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে মঙ্গলবার রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত দেড়টার দিকে কনের বাবা মেয়েকে বরের বাড়ি নিয়ে আসেন, বধু বরণের পরিবর্তে স্বজন হারানোর বেদনায় চলছিল আহাজারি।
আজ বুধবার সকাল ১১টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, বাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন৷ পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026