
প্রতিবেদক: আরিফ রহমান।
[সোনাইমুড়ি-নোয়াখালী ]
নোয়াখালীর সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসনের দাবিতে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় সোনাইমুড়ী বাজারের প্রধান সড়কগুলোতে মিছিল শেষে ডিবি রোডে এই মানববন্ধন করেন হকাররা।
মানববন্ধনে প্রায় ৫০০-এর বেশি হকার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
হকারদের উচ্ছেদ না করে মানবিক দৃষ্টিতে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা দাবি জানিয়েছেন শ্রমিক নেতা বাসু। তিনি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের কাছে হকারদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানান। ব্যবসায়ী মো: ইউসুফ এবং আব্দুর রহিম বলেন, পুনর্বাসন না হওয়ায় তারা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছেন।