1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৫৯|
Title :
ছেলের বিবাহর দিনে পিতার মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু সোনাইমুড়ীতে হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ বিজয়নগরে বাক প্রতিবন্ধীকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগ, উত্তেজনা এলাকাজুড়ে। সরিষাবাড়ীতে স্বাস্থ্য  বীমা দাবীর চেক হস্তান্তর ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হাকিমপুরের কাকড়াপালি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন চিলমারীতে “কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেসের” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আড়িয়াল বিলে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়: জ্বালানি ও হারভেস্টিং প্রস্তুতি পরিদর্শন প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন ড.জিয়াউদ্দিন হায়দার, ঝালকাঠিতে আনন্দের ঢেউ সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের দুই পাশে মাটি ভরাট

পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

সিহাব আলম সম্রাট, রাজশাহী

রাজশাহীতে অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ৭ মার্চ ২০২৬ (১৭ রমজান) নগরীর সিএন্ডবি মোড়স্থ নানকিং বাজার রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

পবিত্র রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও বরকতময় একটি মাস। সিয়াম সাধনা, আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয় এ মাস। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আসা রমজানে বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা রোজা ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। রমজানের এই তাৎপর্য ও মহিমা তুলে ধরতে এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদার করতে সামাজিক সংগঠন ‘পলিমাটি’ এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এস এম আরেফিন, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর হামিদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর শরীফুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান প্রকৌশলী একেএম আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার ড. মোহাম্মদ ফারুকুল ইসলাম ফয়সাল, বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তা আলমগীর হোসেন, লেখক আমিনা আনসারী, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, এইচটিআই-এর সভাপতি নাহিদ হোসেনসহ পলিমাটি’র সদস্য নয়ন, মাহিম, হাসান শেখ, ছোঁয়া, মাধুর্য, বিথি, খুশি, সুরভী, শারমিন, লাভলী পারভিন, সুমন, মিতু, মিমি, সারোয়ার, সাইফ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

All rights reserved ©2026