1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:২৭|
Title :
কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার নিরাপত্তা ও জনকল্যাণে নতুন উদ্যোগ, ভৈরব-কুলিয়ারচরে ব্যস্ত দিন কাটালেন প্রতিমন্ত্রী নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্টান অনুষ্ঠিত, সাইবার মামলায় র‍্যাবের হাতে গ্রেফতার বরখাস্তকৃত অধ্যক্ষ আব্দুল হালিম সড়ক ও ব্রিজ দখল করে অবৈধ দোকানপাট: চরম ভোগান্তিতে এলাকাবাসী জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের ঘুষিতে ছোট ভাই নিহত জাতীয় প্রেস ক্লাবের সামনে কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির দ্রুত সুস্থ হেয়ে এলাকায় ফিড়ে আসার ইচ্ছে পোষণ করেছেন সমাজসেবক “জুয়েল”

দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

আবুল হাসনাত তুহিন, ফেনী
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬,
  • 11 Time View
18

আবুল হাসনাত তুহিন, ফেনী: মাদকমুক্ত ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে ফেনীর দাগনভূঞায় মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দাগনভূঞা থানা পুলিশের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি দাগনভূঞা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করেন।

পরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম নোমান বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়। মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তিনি।
এছাড়াও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026