1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ইউএনওর বিরুদ্ধে সাংবাদিকদের অভিযোগ, বর্জিত হলো মতবিনিময় সভা কক্সবাজার টার্মিনালে হোটেল থেকে লাশ উদ্ধার পীরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প; চিকিৎসাসেবায় মানুষের পাশে দুই চিকিৎসক। ​মহান ৭ কার্তিক ওরস মোবারক: মৌলভীবাজারের শমসেরনগর থেকে ১০টির অধিক বাসের বহরে মাইজভাণ্ডার অভিমুখে বিশাল কাফেলা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ কিশোর গ্যাংবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় আটক ৩৯০ জন চট্টগ্রামে জাহাজে সিকিউরিটি গার্ডের চাকরির নামে প্রতারণার ফাঁদ: নিঃস্ব হয়ে ফিরছেন বেকার তরুণরা সাহারপাড় চৌরাস্তা মোড়ে ট্রাক-কাভার ভ্যানের সংঘর্ষ বাড়ৈগাঁও ‘মরহুম পিন্টু ও জাহিদ স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল

ছুরি আঘাতে জীবন নিল খুলশীর এক যুবকের

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ Time View
39

রিয়া চক্রবর্তী
চট্টগ্রাম নগরীর খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় কামরুল নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ওই এলাকার বাসিন্দা। দৃষ্টি প্রতিবন্ধী বাবার সঙ্গে সড়কের পাশের ফুটপাতে সবজি বিক্রি করত সে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রহিম বলেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে বাসায় ভাত খাওয়ার সময় পরিচিত এক যুবক হৃদয়কে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে পরিবারের সদস্যরা খবর পান। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে সবজির দোকান থেকে চাঁদাবাজি এবং সিনিয়র-জুনিয়র বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
পুলিশ জানায়, ঘটনার পর অভিযান চালিয়ে কামরুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026