1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভিটেবাড়ি না থাকায় আটকে গিয়েছিল চাকরি, অবশেষে নিয়োগপত্র পেলেন মিশন আচার্য খাগড়াছড়িতে বিজিবি’র জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস দিনাজপুরের “চিরিরবন্দর থানার অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর” আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সংরক্ষিত আসনের এমপি মাহমুদা আলমের মতবিনিময় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

মদন খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণের অনিয়মের অভিযোগ।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন, নেত্রকোনা।
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৪০ Time View
484

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।

মদন, নেত্রকোনা।

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দ শ্রী ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলার মাহবুব এর বিরুদ্ধে।
এ ঘটনা উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচি হতদরিদ্র ভুক্তভোগী লিটন মিয়া (৫০)বাদী হয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বিরুদ্ধে।

উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী গ্রামের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মোট ৪৫৮টি কার্ড রয়েছে।
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল সুবিধা ভোগীদের মাঝে নির্ধারিত সময়ে বিতরণ করার কথা রয়েছে।
অভিযোগ রয়েছে, চাল বিতরণ না করে সরকারি দেওয়া নিয়ম ভঙ্গ করে নিজেই চাল ক্রয় করেন।
বাড়তি টাকায় বাহিরে বিক্রি করেন। সুবিধাভোগীরা তাদের ন্যায্য চাউলের বস্তা পায়নি।

নিয়ম রয়েছে সরকারি প্রতিনিধি হিসেবে ট্যাগ অফিসারের উপস্থিতিতে সুবিধাবীদের মাঝে চাল বিতরণ করা।
কাগজে-কলমে নিয়ম থাকলেও নিয়মও মানা হচ্ছে না বাস্তবে।

ফলে দীর্ঘদিন ধরে হতদরিদ্র উপকারভোগীরা সঠিক সময়ে চাল না পাওয়ায় বঞ্চিত হচ্ছেন তারা।

লিখিত অভিযোগে সরজমিনে গিয়ে দেখা যায়
চাল বিতরণের নির্ধারিত সময় পার হওয়ার পরও
১৪ বস্তা চাল মজুদ রয়েছে। অথচ মাস্টার রুলে সম্পূর্ণ চাল বিতরণ দেখানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সুবিধাভোগী জানান,আমরা চাল নিতে গেলে ডিলার মাহবুব আলম বলেন, তোমাদের চাল খাদ্য গুদামে জমা হয়ে গেছে।

এ ঘটনা অভিযুক্ত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার মাহবুব আলম বলেন, আমি প্রতিনিয়ত চাউলের ডিলার পয়েন্টে চাউল বিতরণ করেছি।
কিছু চাউল এর বস্তা মজুদ রয়েছে তা স্টক মজুদ হিসাবে দেখানো হয়েছে।

সরকারি ট্যাগ অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা রব্বানী মিয়া জানায়, আমি প্রথম দিন গিয়েছিলাম। চাল বিতরণ করে চলে আসি।
পরবর্তীতে আমাকে জানায়, ১৪ বস্তা চাল রয়েছে বাকি সমস্ত চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাদাত মিয়া বলেন, এখনো পর্যন্ত আমাদের কাছে লিখিতভাবে কোন অভিযোগ আসেনি।অভিযোগ পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026