1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভিটেবাড়ি না থাকায় আটকে গিয়েছিল চাকরি, অবশেষে নিয়োগপত্র পেলেন মিশন আচার্য খাগড়াছড়িতে বিজিবি’র জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস দিনাজপুরের “চিরিরবন্দর থানার অটোভ্যানচালক হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার, দিনাজপুর” আমতলীতে সহজলভ্য সাগর কলা: পুষ্টির উৎস, নাকি অদৃশ্য রাসায়নিক ঝুঁকি ষাঁড় চুরির অভিমোল্লাহাটেযোগ, মামলা না নেওয়ার দাবি সংবাদ সম্মেলনে গরু উদ্ধারে ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সংরক্ষিত আসনের এমপি মাহমুদা আলমের মতবিনিময় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট

মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তারের প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
  • Update Time : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১১৫ Time View
129

আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে তাঁর নিজ উপজেলা কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখা।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি কটিয়াদী সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সন্তান। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে সমাবেশে বক্তারা জানান।
প্রতিবাদ সমাবেশে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, কটিয়াদী পৌর জামায়াতের আমির আনিসুজ্জামান রুবেল মাস্টার, কটিয়াদী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শহিদুল ইসলাম দুলাল, উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি মাওলানা আব্দুল আওয়াল, মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ওয়াহিদুল হক মাস্টার, উপজেলা যুব বিভাগের সভাপতি আলী কাওছার রনি এবং কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াত, যুব ও ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন একজন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য। তাঁর গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। তাঁরা অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, রঞ্জনের মুক্তির জন্য আইনগত ও গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। দ্রুত তাঁর মুক্তি দেওয়া না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
যেভাবে গ্রেপ্তার করা হয়
পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার একটি বাসা থেকে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাঁকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানায় করা মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি দিয়েছেন এবং একজন নিরাপত্তা সুপারভাইজারকে মারধর করেছেন। এ অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে রোববার তাঁকে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি দেখা যায়। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রঞ্জনের মুক্তির দাবি অব্যাহত রাখার ঘোষণা দেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026