1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে সংরক্ষিত আসনের এমপি মাহমুদা আলমের মতবিনিময় পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু! রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট মাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল জব্বার খানের তীব্র প্রতিবাদঃ কুয়েতে বড় ধরনের সিগারেট চো রাচালান ঠেকাল নিরাপত্তা বাহিনী। আসছেন মা দুর্গা উৎসবের রঙে সেজে উঠেছে মণিরামপুরের ১০৩ পূজামণ্ডপ নওগাঁর পোরশায় ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ও মাদক বিক্রির ১৬৯৮০/ টাকা জব্দ। লংগদুতে বিক্রির উদ্দেশ্যে আনা ৪ পিস ইয়াবাসহ ব্যক্তি আটক

কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর সচেতনতামূলক লিফলেট বিতরণ

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ :
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ Time View
42

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ :
ডেঙ্গু জ্বরের প্রকোপ ও বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৬ অক্টোবর) কটিয়াদী পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মশার বংশবিস্তার রোধ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা সহকারী অধ্যাপক মোজাম্মেল হক জোয়ার্দার।
এ সময় আরও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম ও শূরা সদস্য এবং কটিয়াদী পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল মাস্টার, কটিয়াদী উপজেলা শাখার সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান, কটিয়াদী উপজেলা ওলামা বিভাগের সভাপতি জনাব মাওলানা শফিকুল ইসলাম নূরী, কটিয়াদী পৌরসভার সেক্রেটারি নজরুল ইসলাম মাস্টারসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে এর উৎসস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে বাড়ির আশপাশে, ছাদে, বারান্দায়, নির্মাণাধীন ভবন ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে। তাই কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তি, পরিবার, সামাজিক সংগঠন ও স্থানীয় প্রশাসন—সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি অন্যদেরও এ বিষয়ে সচেতন করতে হবে।
লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গুর লক্ষণ, প্রতিরোধের উপায় এবং আক্রান্ত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।
কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ জানান, জনকল্যাণমূলক ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও স্থানীয় জনগণের পাশে থেকে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার উদ্যোগ নেওয়া হবে।

আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026