1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে যুব সংগঠনের সচেতনতামূলক বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কটিয়াদীতে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের লিফলেট বিতরণ ও মানববন্ধন ‎শিল্পীর তুলির আঁচড়ে ফুটে উঠছে নাসিরনগরের ১৪২ পূজামন্ডপে দেবীর রূপ, উৎসবের অপেক্ষা ‎ সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি মোঃ ওয়াসিম মিয়ার পক্ষ থেকে ৬নং ওয়ার্ডের শুভেচ্ছা ও জনগণের পাশে, উন্নয়নের প্রত্যয়ে। মদনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। মদনে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল এক যুবকের লাশ। নওগাঁর মান্দায় গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার ৬০ হাজার ৪৪০ টাকা জব্দ। পটিয়ায় কচুয়াই চেয়ারম্যান প্রার্থীর দোয়া কামনা ও মাজার জিয়ারত।

লংগদুতে বিক্রির উদ্দেশ্যে আনা ৪ পিস ইয়াবাসহ ব্যক্তি আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৮ Time View
11

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি: মোঃ নিরব হাওলাদার
রাঙ্গামাটির লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী এলাকায় বিক্রির উদ্দেশ্যে ইয়াবা নিয়ে আসার অভিযোগে মোঃ আবুল কালাম নামে এক ব্যক্তিকে ৪ পিস ইয়াবাসহ আটক করেছে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি এলোপ্যাথিক ওষুধও উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আবুল কালাম ইয়াবা বিক্রির উদ্দেশ্যে গুলশাখালী চৌমুহনী এলাকায় আসেন। বিষয়টি জানতে পেরে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানা গেছে।
আটক মোঃ আবুল কালাম লসকর আলীর ছেলে। তার ঠিকানা পূর্ব জালালাবাদ এলাকায়।
পরে বিষয়টি রাজনগর ৩৭ বিজিবিকে জানানো হলে বিজিবির সদস্যরা তাকে নিজেদের হেফাজতে নিয়ে যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে লংগদু থানায় হস্তান্তর করা হতে পারে বলেও জানা গেছে।
তবে ইয়াবা উদ্ধার ও আটকের বিষয়ে বিজিবি কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিস্তারিত ও উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026