1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ব্যবসায়ী আব্দুল জব্বার খানের তীব্র প্রতিবাদ শ্রীপুরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর ও শ্রমিকদের মারধর, থানায় অভিযোগ ডবলমুরিং থানা এলাকায় বিভিন্ন স্থানে জুয়া খেলা ও দেহ ব্যবসা বন্ধ করতে পুলিশ প্রশাসন ব্যর্থ মুন্সীগঞ্জে অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স পেল লৌহজং গার্লস পাইলট উচ্চ বিদ্যালয় শ্রীনগরে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত: ৪০টি পুরস্কার সৌজন্যে সাঈদ হোসেন মিন্টু আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা শেওলা-কচুরিপানায় বন্দী যশোরের ভৈরব নদ কটিয়াদী প্রেসক্লাবের কমিটি গঠন কটিয়াদী থেকে আজাদ রহমান মিশর পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন জুয়েল রানা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত *

শ্রীপুরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুর ও শ্রমিকদের মারধর, থানায় অভিযোগ

মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View
29

মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা আবুল কালাম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
নির্মাণাধীন দোকান ভাঙচুরের পাশাপাশি শ্রমিকদের মারধর এবং ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে তারা।
নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো. লোকমান হোসেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড (কেওয়াচালা) গ্রামে ভাঙচুর হওয়া নির্মাণাধীন ভবনে দাঁড়িয়ে সাংবাদিকদের লোকমান হোসেন বলেন, “গত সোমবার (৫ অক্টোবর) অভিযুক্ত শ্রীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, তার ছোট ভাই জুয়েল এবং সহযোগী সাইফুল ও জালালসহ সংঘবদ্ধ একদল সন্ত্রাসী আমার নির্মাণাধীন ভবনে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করে। এ সময় ভাঙচুরের কারণ জানতে চাইলে তারা আমার ছেলে-মেয়েসহ আমাকে প্রাণনাশের হুমকি দেয়।”
তিনি আরও অভিযোগ করে বলেন, আবুল কালাম এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নিয়মিত মাদক সেবন করে মাতাল অবস্থায় থাকে এবং নেশাগ্রস্ত হয়ে প্রায়ই বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও ভাড়াটিয়াদের মারধর করে। তার কথামতো মাদক সরবরাহ না করলে মাদকসহ ছবি ও ভিডিও তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রাখে। এসব অপকর্মের প্রতিবাদ করায় সে নানা বাহানায় লোকমান হোসেনের বসতবাড়িতে ভাঙচুর ও হুমকি-ধমকি দিয়ে আসছে।
এলাকাবাসীকে সঙ্গে নিয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে একাধিকবার অভিযোগ দিয়েও আবুল কালামের অপকর্ম থামানো যায়নি বলে জানান ভুক্তভোগী।
বর্তমানে কালাম ও তার সহযোগীদের অব্যাহত প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।
এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় লোকমান হোসেন একটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026