1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ভূরুঙ্গামারীতে বিকাশ-রকেট ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই, শরিফুল ও স্বপন গ্রেপ্তার কোম্পানীগঞ্জে বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক হাতীবান্ধার ঘুন্টি বাজারে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগ, হারুন উর রশিদের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহু কবির রিজভী রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন যশোর হামিদপুরেএসআরবি -৬ যশোর ক্যাম্প অভিযান চালিয়ে উইকেরিক্স সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। সভাপতি প্রার্থী মুনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের কর্মসূচিতে রাজাপুর উপজেলা ছাত্রদলের অংশগ্রহণ নান্দাইলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাজাপুরে ভাতকাঠি ওয়ার্ড বিএনপির কার্যালয় উদ্বোধন

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) রাতে ভাতকাঠি এলাকার ৫৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ও বড়ইয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. আতিকুর রহমান আতিকের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন মোল্লা, মো. আসাদুজ্জামান পনির, মো. তরিকুল ইসলাম তরুণ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম মুনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়ইয়া ইউনিয়নের ১ নম্বর ভাতকাঠি ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জিয়াউল হক জলিল। পরে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। এ উপলক্ষে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং সবার মঙ্গল কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজাপুর উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতী মুহাম্মদ আলী হোসাইন।

মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল: ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ৮নভেম্বর ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026