জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
Reporter Name
Update Time :
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
১০
Time View
জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি। সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কারিতাস বাংলাদেশের উদ্যোগে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১/১১/২০২৬ইং) জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কুকরাপর্শী গ্রামে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। এ সময় সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক পলাশ দাস, জামিল হোসেন ও আমির হোসেন হৃদয়। জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ অফিস হতে টিক প্রধান করেন এফ এ (এ আই) হুমায়ূন রশিদ তালহা, ভলেন্টিয়ার, সুপ্রিয় তালুকদার, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আসাদ মিয়া, মো. ইকবাল হোসেন (CHCP), নাছির উদ্দিনসহ কুকরাপর্শী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ। উপস্থিত অতিথিরা বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে প্রাণীর মৃত্যুঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব। স্থানীয়রা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
17
আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কারিতাস বাংলাদেশের উদ্যোগে এবং জামালগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১/১১/২০২৬ইং) জামালগঞ্জ উপজেলার ৪নং সাচনা বাজার ইউনিয়নের কুকরাপর্শী গ্রামে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়। গবাদিপশু ও হাঁস-মুরগির বিভিন্ন রোগ প্রতিরোধ, প্রাণিসম্পদের সুরক্ষা নিশ্চিত করা এবং কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। এ সময় সহযোগিতায় ছিলেন মাঠ সহায়ক পলাশ দাস, জামিল হোসেন ও আমির হোসেন হৃদয়।
জামালগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ অফিস হতে টিক প্রধান করেন এফ এ (এ আই) হুমায়ূন রশিদ তালহা, ভলেন্টিয়ার, সুপ্রিয় তালুকদার, এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, আসাদ মিয়া, মো. ইকবাল হোসেন (CHCP), নাছির উদ্দিনসহ কুকরাপর্শী গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ।
উপস্থিত অতিথিরা বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগির রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো টিকা প্রদান করলে প্রাণীর মৃত্যুঝুঁকি কমানো, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থিক ক্ষতি থেকে রক্ষা করা সম্ভব।
স্থানীয়রা কারিতাস বাংলাদেশ ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের এ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।