1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
11

বিশেষ প্রতিনিধি: নয়ন দাশ
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গাছে উঠে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবদুল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আবদুল্লাহ ওই এলাকার মো. সোহেল ও জুলি আক্তার দম্পতির ছেলে। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি তেঁতুল গাছে উঠে তেঁতুল পাড়ছিল আবদুল্লাহ। এ সময় গাছের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে সে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং গাছ থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. দিদারুল ইসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ১২ বছর বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026