1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:৫৩|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

ইমামের সরকারি ভাতার অর্থ মসজিদ তহবিলে না দেওয়ায় ইমামকে অব্যাহতির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, জুন ১০, ২০২৬,
  • 18 Time View
47

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রুহুল আমিন সোহাগের প্রাপ্ত সরকারি  সম্মানি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানানোয় বিনা নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ইমামের দাবি, সরকারি ভাতার অর্থ মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হলেও তিনি তাতে রাজি না হওয়ায় তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে তিনি জানান, গত নয় মাস ধরে তিনি মথুরাপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে ইমামদের জন্য বিশেষ সরকারি সম্মানি ভাতা চালু হলে মসজিদের ইমাম হিসেবে তার নামে ওই ভাতা বরাদ্দ হয়। মার্চ, এপ্রিল ও মে ২০২৬ মাসের সম্মানি ভাতার অর্থ তার ব্যাংক হিসাবে জমা হয়।
অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ফিরোজ ও সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন তার ব্যাংক হিসাবে জমাকৃত সরকারি ভাতার অর্থ উত্তোলন করে মসজিদ ফান্ডে জমা দেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। তিনি সরকারি ভাতার অর্থ ব্যক্তিগত প্রাপ্য হওয়ায় তা মসজিদ ফান্ডে জমা দিতে অস্বীকৃতি জানান।
এর পরিপ্রেক্ষিতে তাকে মে মাসের বেতন-ভাতা প্রদান না করে গত ২৭ মে ঈদের পূর্ব রাতে মোবাইল ফোনের মাধ্যমে মসজিদের ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির বক্তব্য জানা সম্ভব হয়নি।
এবিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী বলেন, মসজিদ কমিটির সাথে কথা বলে  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026