1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

পূর্বধলায় মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ১১২ Time View
166

মোঃ কামরান হোসেন,
স্টাফ রিপোর্টার:
এইচএসসি ও সমমান-২০২৬ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও শুভকামনা জানাতে নেত্রকোণার পূর্বধলা উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আক্তার এমপির পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে হেল্প ডেস্ক স্থাপন করে আগত পরীক্ষার্থীদের মাঝে ফাইল, কলম, ফুল ও খাবার পানিসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়।
যেসব কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হয় সেগুলো হলো- হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ, পূর্বধলা সরকারি কলেজ, রাবেয়া আলী মহিলা কলেজ, জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং পূর্বধলা গার্লস স্কুল কেন্দ্র।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোলাইমান কবির পাপ্পু, উপজেলা যুবদলের নেতা মো. রফিকুল ইসলাম রফিক, মজিবুর রহমান মজিবর, তোলা মিয়া, উপজেলা বিএনপির সদস্য রুবেল মিয়া, ধলামূলগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা এ আই খান আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়,পরীক্ষার্থীদের মানসিকভাবে উৎসাহিত করা এবং তাদের সফলতা কামনা করেই এ শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় নেতাকর্মীরা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026