1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:০৮|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

কটিয়াদীতে জামায়াতেন ইসলামীর দুই দিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ২১, ২০২৬,
  • 43 Time View
72

আনিসুজ্জামান, জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে জেলা অন্তর্গত কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে সকল রুকন (সদস্য)দের অংশগ্রহণে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। উক্ত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন কটিয়াদী
উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সাহেব।সঞ্চালনায় ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান। এ শিক্ষা শিবিরে সংগঠনের আদর্শ, সাংগঠনিক দক্ষতা, দায়িত্ববোধ এবং সমাজ গঠনে রুকনদের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. রমজান আলী। এছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি শামসুল আলম সেলিম, মাওলানা আজহারুল ইসলাম,অধ্যাপক কাজী সাইফুল্লাহ, অধ্যাপক রফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন রুকনকে ইসলামী আদর্শে উজ্জীবিত, নৈতিকভাবে সমৃদ্ধ এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জনসম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করা হয়।
দুই দিনব্যাপী এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রুকনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সভাপতি প্রোগ্রাম এর সমাপ্তি ঘোষণা করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026