1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন রফিকুল হকঃ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন টেকনাফের বাহারছড়ায় নির্বিচারে ঝিনুক উত্তোলন ও পাহাড় কাটা: হুমকির মুখে উপকূলীয় ঝাউবাগান, জীববৈচিত্র্য ও পরিবেশ তরিকুল ইসলামের ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মান্দারতলায় কৃষকদলের প্রস্তুতি সভা ঝালকাঠিতে বিশ্ব হাত ধোয়া দিবস র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা জামিনে মুক্তি পেলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান

কালিগঞ্জ সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন

থানার নবাগত ওসি মোঃ শাহিনুর রহমান কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৩০ Time View
65

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান বলেন, আমি কালিগঞ্জ থানায় যোগদানের পরপরই জনগণের অধিকার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। সর্বস্তরের মানুষ যাতে পুলিশের সর্বোত্তম সেবা পায় সে ব্যাপারে আমি সচেষ্ট থাকবো। তিনি আরও বলেন, পুলিশ ও সাংবাদিক উভয়েরই উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন। এ জন্য আমরা পরষ্পর সহযোগিতার মাধ্যমে যদি এ উদ্দেশ্য পূরণের চেষ্টা করি তাহলে এলাকার মানুষ নিরাপদে শান্তিতে বসবাস করতে পারবেন। মাদক, দখলবাজি, চাঁদাবাজিসহ সকল অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধে নবাগত অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিনের নেতৃত্বে মতবিনিময় সভায় সহ-সভাপতি সহকারী অধ্যাপক জেহের আলী, সাধারণ সম্পাদক সহকারী শিক্ষক আবু হাসান, যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, অর্থ সম্পাদক শের আলী, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, কার্যনির্বাহী সদস্য রেদওয়ান ফেরদৌস রনি, মোল্লা আব্দুস সালাম, সদস্য যথাক্রমে শেখ শরিফুল ইসলাম, মিয়ারাজ হোসেন, শেখ ফারুক হোসেন, সাংবাদিক শেখ ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ছবিঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ সাংবাদিকদের সাথে মত বিনিময় করছেন থানার নবাগত ওসি মোঃ শাহিনুর রহমান শাহিন।
সাতক্ষীরা কালিগঞ্জ ব্যুরোঃ শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026