
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ : আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের শান্তি, কল্যাণ ও ন্যায়ভিত্তিক জীবনব্যবস্থার দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ আল-ফারুক মিলনায়তনে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন সুমন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মো. রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক নাজমুল ইসলাম এবং জেলা ইউনিট সদস্য ফায়জুল হক উজ্জ্বল।
সভায় বক্তারা বলেন, আগামী সেপ্টেম্বর মাসব্যাপী গণসংযোগ কর্মসূচিকে সাংগঠনিকভাবে সফল করতে পরিকল্পিতভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের শান্তি, মানবিকতা, ন্যায়বিচার ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে।
তারা আরও বলেন, গণসংযোগ শুধু মানুষের সঙ্গে মতবিনিময়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা, প্রত্যাশা ও মতামত গুরুত্বের সঙ্গে শুনতে হবে। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দায়িত্বশীলদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে কর্মসূচিকে ব্যাপক ও কার্যকর করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় সেপ্টেম্বর মাসের কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। ইউনিয়নভিত্তিক গণসংযোগ, সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়, দাওয়াতি কার্যক্রম, সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদারের বিষয়ে নেতৃবৃন্দ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও আন্তরিকতার মাধ্যমে আগামী ১ থেকে ৩০ সেপ্টেম্বরের মাসব্যাপী গণসংযোগ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
প্রস্তুতি সভায় কিশোরগঞ্জ সদর উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ছাড়াও সদর উপজেলার ১১টি ইউনিয়নের দায়িত্বশীল, সভাপতি, সেক্রেটারি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকায় কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
কার্ড নং: ৮১
মোবাইল: ০১৬৮৯৮৫৮৪২৭