1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:৪৪|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান: সেনবাগে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 11 Time View
23

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

নোয়াখালীর সেনবাগে মোটরসাইকেলে করে ইয়াবা পাচারের সময় ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযানকারী দল। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও পাঁচটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ২টার দিকে উপজেলার সেবারহাট মধ্যম বাজার এলাকায় ফেনী-চৌমুহনী মহাসড়কে যৌথ চেকপোস্ট পরিচালনা করে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হলেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের সাইফুল ইসলাম (৩৯) এবং একই ইউনিয়নের মধ্য ইয়ারপুর এলাকার নজরুল ইসলাম (৪১)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত জুন মাসে ৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া মাদক কারবারি ওমর ফারুক ওরফে বুলেট ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম থেকে নোয়াখালীতে মোটরসাইকেলের মাধ্যমে ইয়াবা পাচারকারী একটি সক্রিয় চক্রের সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী।

পরবর্তীতে ওই চক্রের আরেক সদস্য দীন মোহাম্মদ সোহেল ওরফে প্রফেসর সোহেলকে ২ হাজার ২৫৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে সেনবাগ উপজেলার সেবারহাট এলাকায় যৌথ চেকপোস্ট স্থাপন করা হয়। এরপর অভিযান পরিচালনা করে মোটরসাইকেলে ইয়াবা বহনের সময় সাইফুল ইসলাম ও নজরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, গ্রেপ্তার সাইফুল ইসলাম এই চক্রের অন্যতম হোতা এবং সেনবাগ উপজেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারিদের একজন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে ডিএনসি ও র‍্যাবের সমন্বিত অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ তালিকাভুক্ত করে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, চট্টগ্রাম থেকে নোয়াখালীসহ উপকূলীয় বিভিন্ন এলাকায় সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026