1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

চিলনারীতে “জমি নিয়ে বিরোধ, অপপ্রচারের অভিযোগে” সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ Time View
59

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “জমি নিয়ে বিরোধের জেরে বিপ্লব মিয়া ও তাঁর স্ত্রী আনু বেগমের বিরুদ্ধে” অপপ্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে মব সৃষ্টির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন রহমত আলী শামীম।
শুক্রবার (৪ই সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে প্রেসক্লাব চিলমারীর কক্ষে, আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শামীম।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ১৯৯৭সালে তাঁর বাবা বিপ্লব মিয়ার বাবা ও চাচাদের কাছ থেকে জমি কিনে ভোগদখলে নেন। জমি বিক্রির পর বিপ্লবের বাবাকে সাময়িকভাবে থাকার জন্য জমির এক কোণে প্রায় চার শতাংশ জায়গা মৌখিকভাবে দেওয়া হয়েছে। পরে তাঁরা আর জায়গা ছেড়ে দেননি।
শামীম বলেন, জায়গা ছেড়ে দেওয়ার জন্য একাধিকবার বলা হলেও বিপ্লব শুধু সময় নিয়ে টালবাহানা করেন। গত ১৪ই আগস্ট এ বিষয়ে কথা বলতে গেলে তাঁর সঙ্গে বিপ্লবের কথা-কাটাকাটি হয়েছে। পরে ১৮ই আগস্ট স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে শালিস বৈঠক হয়েছে। সেখানে বিপ্লবকে বাড়ি স্থানান্তরের জন্য ৩লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১লাখ টাকা দেওয়া হলেও তিনি বাড়ি স্থানান্তর করেননি বলে দাবি করেন শামীম। তিনি আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার পর বিপ্লব তাঁর ও পরিবারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন এবং থানায় ভুল তথ্য দিয়ে অভিযোগ করার চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে শামীম অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং শালিসের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দের হস্তক্ষেপ দাবি করেন। এর আগে একই ঘটনায় শামীমের পক্ষে চিলমারী উপজেলাবাসীর ব্যানারে “উপজেলা পরিষদের সামনে মানববন্ধন” করা হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, হাফিজুর রহমান হাফিজ, শাহ আলম, শিয়াম মিয়াসহ আরও অনেক।
অভিযোগের বিষয়ে বিপ্লব মিয়া বলেন, আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। জমি নিয়ে বিরোধের জেরে আমাদের হয়রানি করা হচ্ছে। আমাদের ওপর হামলা, ভাঙচুর ও হয়রানির ঘটনাও ঘটেছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026