হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি। নান্দাইল, ৮ মে ২০২৬ মানবতার সেবায় এগিয়ে এল মানবিক সংগঠন ‘ইছহাক রওশন ফাউন্ডেশন’। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট শিশু তাকরিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তার সুস্থতার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে সংগঠনটি। দীর্ঘ যাত্রা শেষে ভারতের চেন্নাইয়ের বিশ্বখ্যাত রেলা হাসপাতালে আজ থেকে শিশুটির চিকিৎসা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে শিশু তাকরিমের অসুস্থতার খবরটি জানাজানি হলে তা হৃদয় স্পর্শ করে অনেকেরই। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সাড়া দেয় ইছহাক রওশন ফাউন্ডেশন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং ইছহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি ইশরাত শামস মলি-র সার্বিক তত্ত্বাবধান ও মানবিক উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকরিমকে চেন্নাই পাঠানো হয়। বর্তমানে রেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তাকরিম। হাসপাতালের সামনে তোলা ছবিতে শিশুটিকে তার বাবা-মায়ের কোলে হাসিখুশি ও আশাবাদী দেখা গেছে, যা যেন নতুন জীবনের স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি। তাকরিমের পরিবার ও ফাউন্ডেশনের পক্ষ থেকে রেলা হাসপাতালের চিকিৎসক দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসাথে, ছোট্ট তাকরিমের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা। সবার একটাই চাওয়া—মহান সৃষ্টিকর্তা যেন দ্রুত শিশুটিকে পূর্ণ সুস্থতা দান করেন এবং তার হাসিমাখা মুখটি যেন আবার আগের মতো প্রফুল্ল হয়ে ওঠে।
104
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি। নান্দাইল, ৮ মে ২০২৬
মানবতার সেবায় এগিয়ে এল মানবিক সংগঠন ‘ইছহাক রওশন ফাউন্ডেশন’। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোট্ট শিশু তাকরিমের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করে তার সুস্থতার পথে নতুন দিগন্ত উন্মোচন করেছে সংগঠনটি। দীর্ঘ যাত্রা শেষে ভারতের চেন্নাইয়ের বিশ্বখ্যাত রেলা হাসপাতালে আজ থেকে শিশুটির চিকিৎসা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে শিশু তাকরিমের অসুস্থতার খবরটি জানাজানি হলে তা হৃদয় স্পর্শ করে অনেকেরই। পরিস্থিতি বিবেচনায় নিয়ে দ্রুত সাড়া দেয় ইছহাক রওশন ফাউন্ডেশন। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম এবং ইছহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি ইশরাত শামস মলি-র সার্বিক তত্ত্বাবধান ও মানবিক উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য তাকরিমকে চেন্নাই পাঠানো হয়।
বর্তমানে রেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে তাকরিম। হাসপাতালের সামনে তোলা ছবিতে শিশুটিকে তার বাবা-মায়ের কোলে হাসিখুশি ও আশাবাদী দেখা গেছে, যা যেন নতুন জীবনের স্বপ্ন পূরণের প্রতিচ্ছবি।
তাকরিমের পরিবার ও ফাউন্ডেশনের পক্ষ থেকে রেলা হাসপাতালের চিকিৎসক দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একইসাথে, ছোট্ট তাকরিমের দ্রুত সুস্থতা ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সংশ্লিষ্টরা।
সবার একটাই চাওয়া—মহান সৃষ্টিকর্তা যেন দ্রুত শিশুটিকে পূর্ণ সুস্থতা দান করেন এবং তার হাসিমাখা মুখটি যেন আবার আগের মতো প্রফুল্ল হয়ে ওঠে।