1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সন্ধ্যা ৬:৫৬|
Title :
সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত সড়ক দূর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহতের ঘটনায় জড়িত আসামী ক্রেন চালক গ্রেফতার। সার সংকট নেই বলেন রাজশাহীতে ডিসি নেত্রকোনায় ১৯ লাখ টাকার ফেনসিডিলসহ যুবক আটক প্রয়াত স্বামীর আত্মার মাগফেরাত কামনায় কুলখানি করলেন মহিলা দলনেত্রী নাজমা আক্তার কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য এক রাতের অভিযানে ফেনী সীমান্তে ৬০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ বেইলি রোডে যৌথ অভিযান: রাজশাহীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি রবিউল ইসলাম গ্রেপ্তার চুয়াডাঙ্গা বিএডিসি ফার্মের পরিত্যক্ত কোয়ার্টারে মাদকের ‘স্বর্গরাজ্য’ কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে

জামালপুরে গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন۔۔۔۔

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, আগস্ট ২৬, ২০২৬,
  • 1 Time View
2

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর জেলা প্রতিনিধি

জামালপুরে গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সামাজিক ও ধর্মীয় মানবকল্যাণমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহলের মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

জামালপুরে গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের জামালুর জেলা শাখার সভা মিলনায়তনে গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পক্ষে লিখিত বক্তব্যে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, একটি চিহ্নিত চক্র দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চক্রান্ত চালিয়ে আসছে। মূলত ফাউন্ডেশনটি সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে এলাকাভিত্তিক ইমাম, মুয়াজ্জিন ও সাধারণ অসহায় মুসুল্লিদের কল্যাণ, নানামুখী আর্থিক সহায়তা ও ধর্মীয় সামাজিক সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “সংগঠনের ক্রমবর্ধমান সামাজিক অগ্রগতি ও মানবিক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়েই একটি চক্র এই ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা মূলত এ অঞ্চলের ধর্মীয় ও সামাজিক সেবামূলক পরিবেশকে কুলষিত করতে চায়।”

সংবাদ সম্মেলন থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয় যে, এই ধরনের মিথ্যা ও বানোয়াট অপপ্রচার বন্ধ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সর্বসাধারণের প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম-মুয়াজ্জিন, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026