1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ চট্টগ্রাম বায়জিদ এলাকায় ওসি ইফতেখারের নেতৃত্বে অভিযান দেশীয় অস্ত্র সহ একজন আটক

নান্দাইলে ঈদুল আযহা উপলক্ষে ইছহাক রওশন ফাউন্ডেশনের আর্থিক সহায়তা প্রদান।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯০ Time View
153

হুমায়ুন কবির বিশেষ প্রতিনিধি, নান্দাইল, ১৬ মে ২০২৬।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে সামাজিক ও মানবিক সংগঠন ‘ইছহাক রওশন ফাউন্ডেশন’। মানবতার সেবায় নিয়োজিত এই ফাউন্ডেশনের ব্যতিক্রমী ও মহতী উদ্যোগটি স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।
গতকাল নান্দাইলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে অসহায় পরিবারগুলোর হাতে এই ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইছহাক রওশন ফাউন্ডেশনের সভাপতি ইশরাত শামস মলি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও ইছহাক রওশন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. শামস-এর সহধর্মিণী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:-
আজিজুল ইসলাম পিকুল, সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এবং সাবেক মেয়র, নান্দাইল পৌরসভা।
রবিউল করিম বিপ্লব, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ উত্তর জেলা যুবদল।
এছাড়াও নান্দাইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইছহাক রওশন ফাউন্ডেশন সবসময়ই নান্দাইলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদুল আযহার আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, সেই লক্ষ্যেই এই আর্থিক সহায়তার আয়োজন। আগামীদিনেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
আর্থিক সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ ও দুস্থ মানুষ গভীর সন্তোষ প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026