1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ২:০৫|
Title :
নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু শ্রীনগর পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষক “মোহাম্মাদ আলতাফ হোসেন উজ্জ্বল” কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত পোরশায় অসুস্থ ও অসহায়দের মাঝে সমাজকল্যাণ পরিষদের চেক বিতরণ। ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে ‘ক্লিন ময়মনসিংহ’ কর্মসূচি পালিত কাউখালীতে বিশেষ অভিযানে গাছসহ মাদক ব্যবসায়ী আটক ইউএনও’র স্বাক্ষর জাল করে টাকা উত্তোলনের চেষ্টা বদলগাছী মডেল মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে অভিযোগ। ওসি জায়েদ নুরের নেতৃত্বে অভিযানে ০৫টি সাজাসহ ০৭টি পরোয়ানাভূক্ত ০১জন আসামী গ্রেফতার পোরশায় সার মোকাবিলায় বিএডিসি ও বিসিআইসি ডিলারদের সাথে মতবিনিময় বিশ্বনাথে ‘প্রবাসী ওয়েলফেয়ার এসোসিয়েশন’র পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ।

নান্দাইলে জিআইএসভিত্তিক টেকসই গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

​হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬,
  • 37 Time View
66

​হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ২১ জুলাই ২০২৬

​ময়মনসিংহের নান্দাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জিআইএস-ভিত্তিক ‘টেকসই গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২১ জুলাই) নান্দাইল উপজেলা পরিষদের সভাকক্ষে এই কর্মশালাটি সম্পন্ন হয়। এতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে উপজেলার গ্রামীণ সড়ক নেটওয়ার্ক গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত
আলোচনা করা হয়।

​নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন ও টেকনিক্যাল সেশন পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাম কিবরিয়া পিয়াল।

​কর্মশালায় আরসিআইপি প্রকল্পের আওতায় ‘কোর রোড নেটওয়ার্ক’ নির্ধারণ, সড়ক অগ্রাধিকার ঠিক করা এবং সঠিক তথ্য যাচাইকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরা হয়।

​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:-
​নান্দাইল উপজেলা বিএনপির ​সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির ও নান্দাইল আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরীর সহকারী মো. সাদ্দাম হোসেন

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলজিইডির প্রকৌশলীগণ সক্রিয়ভাবে অংশ নেন এবং মাস্টারপ্ল্যান বাস্তবায়নে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।

​বক্তারা বলেন, জিআইএস (GIS) প্রযুক্তির মাধ্যমে মাস্টারপ্ল্যান প্রণীত হলে প্রতিটি গ্রামীণ সড়কের সঠিক ভূ-অবস্থান ও ডেটাবেইজ তৈরি নিশ্চিত হবে। এর ফলে অগ্রাধিকার ভিত্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কগুলোর দ্রুত উন্নয়ন ও দীর্ঘস্থায়ী মেরামত কাজ সম্পন্ন করা সম্ভব হবে, যা মূলত স্থানীয় গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026