খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কলা দোকানের সামনে ১ জন ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট প্রদান করেন। দোকানদার উক্ত টাকার বিষয়ে জাল টাকা মর্মে সন্দেহ হইলে তিনি সহ উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন এবং পরবর্তীতে তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেন। পরে তাদের সংবাদের প্রেক্ষিতে এস আই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়া (৩৮),পিতা-ফিরোজ আহমদ, মাতা- আম্বিয়া বেগম, সাং- কালি শিমুল পূর্বপাড়া, ৫ নং ওয়ার্ড, ইউপি- পাক শিমুল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এর হেফাজত হইতে একই সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট জব্দ করেন এবং বর্ণিত আসামিকে হেফাজতে নেন। পরবর্তীতে তিনি থানায় হাজির হয়ে বর্ণিত আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করলে নাসিরনগর থানার মামলা নং-১৭, তারিখ ২৪-৭-২৬,ধারা-২৫ এ (বি)/২৫( ডি) স্পেশাল পাওয়ার অ্যাক্ট,১৯৭৪ রুজু করা হয়।
২৩ জুলাই ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা অনুমান ৬ ঘটিকার সময় নাসিরনগর থানাধীন ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল বাজারের কলাপট্টির মোঃ ফেরদৌস মিয়ার কলা দোকানের সামনে ১ জন ব্যক্তি কলা কিনে ১ হাজার টাকার ১টি নোট প্রদান করেন। দোকানদার উক্ত টাকার বিষয়ে জাল টাকা মর্মে সন্দেহ হইলে তিনি সহ উপস্থিত লোকজন ওই ব্যক্তিকে আটক করে মারধর করেন এবং পরবর্তীতে তার কাছ থেকে ১২টি ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেন।
পরে তাদের সংবাদের প্রেক্ষিতে এস আই মাহবুব আলম সরকার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণের সহায়তায় আটককৃত ব্যক্তি মোঃ লিটন মিয়া (৩৮),পিতা-ফিরোজ আহমদ, মাতা- আম্বিয়া বেগম, সাং- কালি শিমুল পূর্বপাড়া, ৫ নং ওয়ার্ড, ইউপি- পাক শিমুল, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, এর হেফাজত হইতে একই সিরিয়ালের ১২(বার) টি এক হাজার টাকার জাল নোট জব্দ করেন এবং বর্ণিত আসামিকে হেফাজতে নেন।
পরবর্তীতে তিনি থানায় হাজির হয়ে বর্ণিত আসামি সহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাসিরনগর থানায় এজাহার দায়ের করলে নাসিরনগর থানার মামলা নং-১৭,
তারিখ ২৪-৭-২৬,ধারা-২৫ এ (বি)/২৫( ডি) স্পেশাল পাওয়ার অ্যাক্ট,১৯৭৪ রুজু করা হয়।