1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৫৯|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

পাঁচবিবিতে সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা সমস্যায় জর্জরিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ৯, ২০২৬,
  • 16 Time View
34

মোঃ মাসুম রেজা জয় পুরহাট পাঁচবিবি প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী সমীরণ নেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বর্তমানে বিভিন্ন অবকাঠামোগত সমস্যায় জর্জরিত। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে উপজেলার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
জানা যায়, দামদমা গ্রামের মহীয়সী নারী সমীরণ নেছা বিদ্যালয়টির জন্য জমি দান করেন। এছাড়া বালিঘাটা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান মরহুম আফজাল হোসেন সরকারসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ বিদ্যালয়টি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
শিক্ষার মান ও ভালো ফলাফলের কারণে বিদ্যালয়টির দীর্ঘদিনের সুনাম রয়েছে। একসময় সহস্রাধিক শিক্ষার্থীর পদচারণায় বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত থাকলেও বর্তমানে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। এখনো বিদ্যালয়টি সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে এবং সচেতন অভিভাবকদের কাছে আস্থার প্রতীক হিসেবে বিবেচিত।
তবে দুঃখজনক হলেও সত্য, সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মাঠটি শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলার অনুপযোগী হয়ে পড়ে। এছাড়া বিদ্যালয়ে প্রবেশের প্রধান সড়কে দীর্ঘসময় নোংরা পানি জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। অনেক ক্ষেত্রে তাদের পায়ে চুলকানিসহ বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যাও দেখা দেয়।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ের মাঠ দ্রুত ভরাট, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা নির্মাণ এবং প্রবেশপথ সংস্কার করা জরুরি।
এ বিষয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট প্রশাসন এবং শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ উন্নয়নে দ্রুত প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026