1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনঃ বায়েজিদ থানা এলাকায় ওসি ইফতেখারের অভিযান আরমানকে গ্রেফতার শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত নওগাঁর সাপাহার সীমান্তে ১৩৩ বোতল ভারতীয় ব্রনকফ-সি সিরাপ আটক। ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার ড্রাগ লাইসেন্স ও নিবন্ধিত ফার্মাসিস্ট ছাড়া বিটেক এলাকায় ফরিদের ঔষধের দোকান সাভারে ডিআইজি ও পুলিশ সুপারের নিবিড় তদারকি সুন্দরবনকে বনদস্যুমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর শ্যামনগরের জেলে-বাওয়ালীদের স্মারকলিপি চৌগাছা পলুয়ায় আদালতের নির্দেশ অমান্য করে জমি জবর দখল ও বাড়ি নির্মাণ জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত সাংবাদিক সাধন সাহা জয়, কৃতজ্ঞতা প্রকাশ

পার্বতীপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ ও অপসারণের দাবিতে বিক্ষোভ ও গণমিছিল

মোঃ আজিজুল হাকিম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৩২ Time View
55

মোঃ আজিজুল হাকিম,
পার্বতীপুর (দিনাজপুর)
প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে গ্রাহকদের ওপর জোরপূর্বক প্রিপেইড মিটার চাপিয়ে দেওয়া, অতিরিক্ত বিল ও বিভিন্ন ধরনের চার্জ আদায় এবং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে পার্বতীপুর নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষ বিদ্যুৎ গ্রাহক মিছিল নিয়ে শহরের ঢাকা মোড়ে জড়ো হন। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষোভ সমাবেশে পার্বতীপুর নাগরিক কমিটির আহ্বায়ক মো. আবু তাহেরের সভাপতিত্বে এবং সদস্য সচিব অলিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য মাহফুজ হোসেন, পার্বতীপুর নাগরিক কমিটির সদস্য আমান উল্লা আমান।

বক্তারা অভিযোগ করে বলেন, পার্বতীপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ গ্রাহকদের বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করা হচ্ছে। এ মিটারের রিচার্জ, ব্যালেন্স, জরুরি ব্যালেন্স এবং বিভিন্ন ত্রুটি ও কারিগরি সমস্যার কারণে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তাদের দাবি, প্রিপেইড মিটারের বিভিন্ন চার্জ ও অতিরিক্ত অর্থ আদায়ের ফলে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির গ্রাহকরা আর্থিক সংকটে পড়ছেন। তাই জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধ, অতিরিক্ত চার্জ আদায় বন্ধ এবং গ্রাহক হয়রানি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026