পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের স্কুল অবরুদ্ধ।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলাপ্রতিনিধি
Update Time :
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
৩২
Time View
পোরশায় ছাত্রীর সাথে শিক্ষকের অসামাজিক কার্যকলাপের অভিযোগ, স্থানীয়দের স্কুল অবরুদ্ধ।
মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলাপ্রতিনিধি নওগাঁর পোরশায় ৯ম শ্রেণীর এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক স্কুল শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী সকালের দিকে প্রায় দুই ঘণ্টা বিদ্যালয় অবরুদ্ধ করে রাখে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রাইভেট পড়ানোর নামে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডেকে আনেন শিক্ষক নুরুজ্জামান। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন তিনি। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় যুবসমাজ ও বিক্ষুব্ধ এলাকাবাসী সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ভিতরে রেখে প্রায় দুই ঘণ্টা স্কুল অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
52
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলাপ্রতিনিধি
নওগাঁর পোরশায় ৯ম শ্রেণীর এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক স্কুল শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছাওড় ইউনিয়নের মূলুকডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী সকালের দিকে প্রায় দুই ঘণ্টা বিদ্যালয় অবরুদ্ধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে প্রাইভেট পড়ানোর নামে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ডেকে আনেন শিক্ষক নুরুজ্জামান। পরবর্তীতে বিদ্যালয় প্রাঙ্গণে ওই ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন তিনি। ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালান বলে অভিযোগ করেন স্থানীয়রা।
বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় যুবসমাজ ও বিক্ষুব্ধ এলাকাবাসী সকালে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানায় এবং শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষকে ভিতরে রেখে প্রায় দুই ঘণ্টা স্কুল অবরুদ্ধ করে রাখে। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের হস্তক্ষেপ ও ন্যায়বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ব্যাপারে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টাকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।